1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  3. adnanmim678@gmail.com : sondhanetalashteam :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা উপজেলা আওয়ামী লীগ নেতা ঢাকা থেকে গ্রেফতার টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানিমূলক মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ লুৎফুর রহমানের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সঞ্চালনা করেন জহুরুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষক দলের সভাপতি, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি-সাহিত্যিক ও বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক দেওয়ান মতিউর রহমান খান, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব মকসুদ হোসেন, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, গণদাবি পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা আশিক চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম লাল, সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদের (সিসকপ) সাধারণ সম্পাদক কামরুল হাসান জুলহাস, বাসানী-ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বকুল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান, মহানগর কৃষক দলের অর্থ সম্পাদক তফজ্জুল আলী এবং বায়ান্ন টিভির সিলেট প্রতিনিধি আব্দুল আহাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ দেশে প্রতিনিয়ত তাঁদের ওপর হামলা, নির্যাতন, হয়রানিমূলক মামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ছাড়া শ্রীমঙ্গলে খোলা কাগজের অনুসন্ধানী প্রতিবেদক এহসান বিন মোজাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা, অভিনেত্রী পরীমনির বিতর্কিত মন্তব্য ও সাংবাদিককে হেনস্তার প্রতিবাদ জানান বক্তারা।

একই সঙ্গে সাংবাদিক সাগর-রুনি, সিলেটের তুরাব, নেত্রকোনার আলিফ, গাজীপুরের আসাদুজ্জামান তুহিন এবং আনন্দ টিভির সুবর্ণা নদীসহ নিহত সব সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে এসএ টিভির ভিডিও সম্পাদক, খবর টিভির সিলেট প্রতিনিধি এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবরের ছেলেকে হয়রানিমূলক মামলায় কারাগারে পাঠানোর অভিযোগেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, টিলা কাটার সংবাদ প্রকাশের জেরে টিলাখেকো চক্রের পক্ষ থেকে তাঁর ছেলেকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাঁরা অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, সিলেটসহ সারা দেশে সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে। সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. সুয়েজ হোসেন, অর্থ সম্পাদক মো. সবুজ মিয়া, সদস্য সাইফুল ইসলাম নাহেদ, আব্দুর রাজ্জাক শাওন, আমির হোসেন সোহাগ, রহিমা বক্স রিমা, মোস্তফা কামাল, জাকির হোসেন, শহিদুল ইসলাম সোহেল, কামাল হোসেন ও লিমন আহমদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ডেইলি মর্নিং অবজারভারের সিলেট ব্যুরোপ্রধান আব্দুল মুক্তাদির, দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, দৈনিক তৃতীয় মাত্রার সিলেট প্রতিনিধি রুহুল ইসলাম মিঠু, দৈনিক সরেজমিনের ব্যুরোপ্রধান তপন কুমার সাহা, সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাজ্জাদ আহমদ সাজু, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম রিপন, সাপ্তাহিক বৈচিত্রময় সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেল, দৈনিক মুসলিম টাইমসের শহীদ আহমদ খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এবং বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com