1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  3. adnanmim678@gmail.com : sondhanetalashteam :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা উপজেলা আওয়ামী লীগ নেতা ঢাকা থেকে গ্রেফতার টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

উপজেলা আওয়ামী লীগ নেতা ঢাকা থেকে গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

কুমিল্লার চান্দিনায় ৮টি সাজা গ্রেফতারি পরোয়ানাসহ মোট ২০টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তি হলেন চান্দিনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম (৪৫ বছর) চান্দিনা পৌরসভার হারং এলাকার খিজির মিয়ার বাড়ির বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস ও দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সুষ্ময় দাশ গুপ্ত, এএসআই সাম্যশ্রী বড়ুয়া ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল গত ৮ নভেম্বর রাত সাড়ে ১০টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ঘটনার সততা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর জামান জানান, গ্রেফতার রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮টি সাজা গ্রেফতারি পরোয়ানাসহ সর্বমোট ২০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com